ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, নিহত বেড়ে ৩

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৭ মে ২০২৪
ভোলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, নিহত বেড়ে ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরচাপা পড়ে জাহাঙ্গীর (৫০) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় বসতঘর চাপায় শিশুসহ তিনজনের মৃত্যু হলো।

সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে, সোমবার ভোরের দিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘরচাপা পড়ে দৌলতখান পৌর ২ নম্বর ওয়ার্ডে মাইশা (৪) নামের এক শিশু ও লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ গ্রামে মনেজা খাতুনের (৫০) মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!