সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিষখালী নদী তীরবর্তী চরভাটারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে গরু, হাঁস-মুরগি ও মূল্যবান সম্পদ নিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন স্থানীয়রা। ঐ এলাকার নারী, পুরুষ, শিশু, কিশোর ও প্রাপ্ত বয়স্করা আশ্রয় নিয়েছে সেখানে।
বিকেল সাড়ে ৪টার দিকে দেখা গেছে, চরভাটারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে নারী, পুরুষ, শিশু, কিশোর, প্রাপ্ত বয়স্ক অন্তত ৩০ জন লোক আশ্রয় নিয়েছেন। সঙ্গে নিয়ে এসেছেন গরু, ছাগল, হাঁস, মুরগি ও মূল্যবান জিনিসপত্র।
.png)
আনসার রবিউল ইসলাম জানান, এখন কেবল পানি বাড়তে শুরু করেছে। বাতাসের তেমন বেগ নেই। সন্ধ্যা হলেই লোকজন আসতে শুরু করবে। প্রতিবার বন্যা বা জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখলেই আড়াই থেকে তিনশ’ নারী-পুরুষ তাদের সম্পদ নিয়ে আশ্রয়কেন্দ্রে আসেন।