ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, যখন থেকে ঢাকায় বৃষ্টি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২১, ২৬ মে ২০২৪
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, যখন থেকে ঢাকায় বৃষ্টি শুরু
ফাইল ফটো

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’। এর প্রভাবে রাত থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টিপাত শুরু হবে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান রোববার দুপুরে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকায় আজ রাত থেকেই বৃষ্টি শুরু হবে। কাল সারাদিন এই বৃষ্টি থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি আজ (২৬ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে ২৬ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগ অতিক্রম অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!