বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, মঙ্গলবার উপজেলা পরিষদের সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাউসার আহমেদ রাজশাহীর চারঘাট উপজেলার হাবিবপুর এলাকার হোসেন আলীর ছেলে এবং গ্রেফতার অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ কৃষি কর্মকর্তাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।