ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ৫ জানুয়ারি ২০২৪
কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার ২
ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের বসতবাড়ি থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের পূর্ব মহেশখালীয়া পাড়ার সুলতান আহমদের ছেলে শফিকুল ইসলাম এবং উখিয়ার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের ছেলে আজিজুর রহমান।

Advertisement

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের বসতবাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় পালানোর চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের সঙ্গে থাকা অপর এক সহযোগীর নাম-ঠিকানা জানা গেছে। তিনি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন। পলাতক ব্যক্তিসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!