ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ১২ জানুয়ারি ২০২৪
রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৭০ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. সেন্টু কাজী (৩৫)। তার বাবার নাম স্বপন কাজী। সেন্টু কাজীর বাড়ি গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়ার গোরস্থান রোড এলাকায়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতদিয়ার চেয়ারম্যানের গলির আইয়ুব আলী খানের বাড়ির সামনে হতে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দেহ তল্লাশি চালিয়ে ৭০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২১ হাজার টাকা।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তির নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তার নামে আরো দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!