ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ৯ জানুয়ারি ২০২৪
মানিকগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় আরো এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. হামিমুর রশীদ।

গ্রেফতারকৃত মো. ফজল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জন খাড়া গ্রামের বাসিন্দা। পলাতক ছায়ন একই গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।
 
উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউপির বিভিন্ন গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মো. ফজল হোসেনকে ৩০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী ছায়ন পালিয়ে যায়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা দিয়ে ফজলকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!