ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ৫১৬ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ৬ জানুয়ারি ২০২৪
মানিকগঞ্জে ৫১৬ কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ছবি: ডেইলি বাংলাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনের ৫১৬টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় নিজ নিজ উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম শুরু হয়।

বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন প্রত্যেক উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম ভোটকেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যান।

Advertisement

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার বলেন, মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের ২৭টি কেন্দ্রে শনিবার রাতে নির্দিষ্ট সাব সেন্টারে ব্যালট পেপার পাঠানো হবে। সকালে সেখান থেকে কেন্দ্রেগুলোতে ব্যালট পৌঁছে যাবে।

জেলার তিনটি আসনে ৬৫ ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫১৬টি। এরমধ্যে স্থায়ী কেন্দ্র ৫১১টি ও অস্থায়ী কেন্দ্র ৫টি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!