ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ৬ জানুয়ারি ২০২৪
নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে নিজ নিজ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসে নির্ধারিত পয়েন্ট থেকে বুঝে নিচ্ছেন সরঞ্জামাদি। এরপর পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত কেন্দ্রে। তবে আগামীকাল রোববার সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে ব্যালট পেপার ও সিল।

এদিকে, সকালে পুলিশ লাইন্সে নির্বাচনের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফ (সার-সংক্ষেপ) করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় তিনি বলেন, সুষ্ঠ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বিশেষ নজরদারি করা হবে।

Advertisement

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় ৬টি আসন। এরমধ্যে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়। বর্তমানে ৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ প্রার্থী। ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। যেখানে ৬৫০টি কেন্দ্রে ৪ হাজার ১১১টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। প্রতিটি কক্ষে একটি করে ব্যালট বাক্স এবং অতিরিক্ত আরো একটি করে বাক্স থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!