ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নির্বাচনের কারণে তিনদিন স্থগিত থাকবে ইবির পরীক্ষা

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০০, ৬ জানুয়ারি ২০২৪
নির্বাচনের কারণে তিনদিন স্থগিত থাকবে ইবির পরীক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব বিভাগের অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটগ্রহণের দিন অফিসও বন্ধ থাকবে। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের কারণে আগামী ৬ ও ৮ তারিখ অর্থাৎ শনিবার ও সোমবার বিভাগগুলোর পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। 

Advertisement

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়াও নির্বাচনের আগের দিন ও পরের দিন শুধু পরীক্ষা বন্ধ থাকবে। তবে এই দুইদিন অফিস খোলা থাকবে। বিভাগীয় সভাপতিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


তবে যথারীতি খোলা থাকবে আবাসিক হলগুলো। বিষয়টি নিশ্চিত করে প্রভোস্ট কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, সব আবাসিক হল যথারীতি খোলা থাকবে। ক্যান্টিনও চালু থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!