শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বিসিক ৬ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাইমুন ইসলাম নেত্রকোণার মোহনগঞ্জ থানার কানুহাড়ী গ্রামের শামসুল আলমের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, ভোরে কোনাবাড়ী এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলমুখী একটি অটোরিকশা বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী সাইমুন ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আর চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।
.png)
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশের এসআই সোহাগ চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া কাভার্ডভ্যানের চালক পিরোজপুরের স্বরূপকাঠি থানার সোহাগদল গ্রামের মেহেদী হাসানের ছেলে শাওনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।