শনিবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার প্রতাপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুস সামাদ একই গ্রামের আহাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সড়কের পাশে শিশু আব্দুস সামাদ খেলা করছিল। এ সময় দর্শনাগামী দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।
.png)
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার পরপরই অটোরিকশাসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।