ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ২২ ডিসেম্বর ২০২৩
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
দুর্ঘটনাস্থল

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় রনি হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে নগরীর উপকণ্ঠ খড়খড়ি বাইপাস এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর চন্দ্রিমা থানার ওসি মো. মাহাবুবুল আলম। তিনি জানান, বিকেলে রনি নগরীর আমচত্বর থেকে মোটরসাইকেলে খড়খড়ি এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রনি নিহত হন।

Advertisement

ওসি আরো জানান, রনির মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঐ ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!