ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২২ ডিসেম্বর ২০২৩
কুষ্টিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট হোসেন (২৩) দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের সিফাত হোসেনের ছেলে।

জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে সম্রাট হোসেন মোটরসাইকেল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সম্রাট হোসেন নামের একজন নিহত হয়েছেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!