বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার আন্দুলবাড়ীয়া-হারদা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত ইসলাম জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মিস্ত্রিপাড়ার ছোট খোকার ছেলে। আহতরা হলেন- একই উপজেলার হারদা মাঠপাড়ার মমিনুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম, ছানোয়ার হোসেনের ছেলে সুমন ও ওমর আলীর ছেলে নাসিম।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি এস.এম. জাবীদ হাসান।
পুলিশ জানায়, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার আরোহী আহত হন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা।
ওসি জাবীদ হাসান বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।