ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ১৬ ডিসেম্বর ২০২৩
টাঙ্গাইলে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাকচাপায় মো. মহীউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার ধলাপাড়া গোপিনপুর আষারিয়া চালা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহী উদ্দিন উপজেলার শহর গোপিনপুর চওনা পাড়া গ্রামের মৃত ফজর আমিনের ছেলে। 

জানা গেছে, মোটরসাইকেলে সাগরদিঘী বাজারে যাচ্ছিলেন মহীউদ্দিন। পথে আষারিয়া চালা বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় অপরদিক থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়ে তিনি। এতে ঘটনাস্থলে মারা যায় মহীউদ্দিন।

Advertisement

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!