ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল আল আমিনের

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ১৫ ডিসেম্বর ২০২৩
ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল আল আমিনের
ফাইল ফটো

ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার গড়েয়া দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন পুরাতন গড়েয়া ঢাকাইয়া পাড়ার আ. মামুনের ছেলে।

জানা যায়, সকালে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন আল আমিন। এ সময় রাস্তা পারাপারের সময় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান আল আমিন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!