শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন ছয়বাড়িয়া গ্রামের মনছেল আলী মন্ডলের ছেলে।
জানা যায়, সকালে রাণীনগর উপজেলার সিম্বা বাজারে যান আমজাদ হোসেন। এরপর বাজারে কাজ শেষে বেলা ১১টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। ছয়বাড়িয়া ব্রিজ এলাকায় সড়ক পার হওয়ার সময় আবাদপুকুরগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা আমজাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে নওগাঁয় হস্তান্তর করেন চিকিৎসকরা। এরপর নওগাঁতেও তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে মারা যান আমজাদ হোসেন।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ। তিনি জানান, অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।