ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ৮ মার্চ ২০২৪
আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অটোরিকশার ধাক্কায় শাহার মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শুক্রবার সকালে আখাউড়া-ধরখার সড়কের পৌরশহরের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহার পৌরশহরের শান্তিনগর গ্রামের মৃত গেদু মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে আখাউড়া-ধরখার সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শাহার মোল্লা। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে ঘটনার পর পালিয়ে যাযন চালক।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি নূরে আলম। 

তিনি জানান, খবর পেয়ে হাসপাতালে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!