রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারের সুগন্ধা স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দীন মোহাম্মদ ওরফে দীনু মিয়ার বাড়ি চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকায়। তার চৌমুহনী বাজারের পোস্ট অফিস রোড এলাকায় চায়ের দোকান আছে।
.png)
স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ মনু জানান, দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা দীনু মিয়াকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর প্রাহিম হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বেগমগঞ্জ থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।