বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলায় মহরাজপুর ফিল্টের হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাকছুদুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ রোডে মহারাজপুর ফিল্টের হাটে সড়ক পার হওয়ার সময় মান্নান আলীকে ধাক্কা দেয় একটি অটোরিকশা। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)