ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাটির দেয়াল চাপায় রোহিঙ্গা শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৯, ১০ নভেম্বর ২০২৩
মাটির দেয়াল চাপায় রোহিঙ্গা শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে মাটির দেয়াল চাপা পড়ে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডস্থ বাইশফাড়ী এলাকার তুইঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা আমান উল্লাহ (৩০) কক্সাবাজার উখিয়ার কুতুপালং ক‍্যাম্প-৩, ব্লক- সি/৩৬’র বাসিন্দা।

জানা যায়, তুইঙ্গাঝিরি এলাকার বাসিন্দা নমি উদ্দিনের ছেলে কালাচানের মাটির ঘরের দেয়াল ভাঙার কাজ করার সময় অসাবধানতাবসত দেয়াল ভেঙে চাপা পড়ে এক রোহিঙ্গার ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন নিহতকে নিজ ক‍্যাম্পে হস্তান্তর করার জন‍্য নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে । 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!