ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারের চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪২, ৯ নভেম্বর ২০২৩
রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারের চালক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে কাভার্ডভ্যানের চাপায় মহিউদ্দিন নামে এক প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। 

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার আরোহী ২ জনকে জীবিত উদ্ধার করেছে। 

বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ওয়ারীর হাটখোলা সড়কের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। প্রাইভেটকারে থাকা একজন আটকে পড়েন এবং তিনি ঘটনাস্থলে মারা যান। কাভার্ডভ্যানচালক এ ঘটনার পর পালিয়ে গেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে পড়ে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পর উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!