ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ১৮ এপ্রিল ২০২৪
চট্টগ্রামে জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল
ফাইল ফটো

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৫তম আসর বসছে আগামী ২৫ এপ্রিল। এ উপলক্ষে তিনদিনের মেলা শুরু হবে ২৪ এপ্রিল। চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা এবং মেলা আয়োজক কমিটির সভাপতি জহর লাল হাজারী। এর আগে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জহর লাল হাজারী জানান, শুক্রবার বিকেল ৫টায় চসিক লাইব্রেরি ভবনে খেলার ট্রফি ও জার্সি উন্মোচন হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

Advertisement

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে স্থানীয় বদর পাতি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলা চালু করেন। এরপর থেকে প্রতি বাংলা বছরের ১২ বৈশাখ লালদীঘি মাঠে এ খেলার আয়োজন করা হয়। ব্যবসায়ী আবদুল জব্বারের নামানুসারে খেলাটির নাম রাখা হয় ‘জব্বারের বলীখেলা’।

খেলার আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত, অর্থাৎ তিনদিন ধরে লালদীঘি ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!