প্রায় ২৩ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর পদ্মা নদী এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়ার মানিকের চরে আবদুল মান্নানের মেয়ে হালিমা খাতুনের বিয়ে খেতে ঈদের পরদিন আসেন আত্মীয়রা। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতি খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০) আসে। পরে তারা পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়।
.png)
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৭ ঘণ্টা অভিযান চালিয়েও ওই দুই শিশুর সন্ধান পাননি। পরদিন ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।