নিহতরা হলেন, মো. নাঈম ও মো.শরীফ। নাঈম উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন। অপর দিকে শরীফ উপজেলার পাইকলক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে। সে পৌরসদর বাজারে বাবার সাথে ফলের ব্যবসা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন ঘুরতে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন তারা। পরে সন্ধ্যায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উপজেলার বরাটিয়া এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নাঈম নামের একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফের মৃত্যু হয়।
.png)
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু (পিপিএম) দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।