ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে গোসলে নেমে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার

বরিশাল
প্রকাশিত: ২১:৩৬, ১৪ এপ্রিল ২০২৪
নদীতে গোসলে নেমে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার
মৃত শান্তা ইসলাম। ফাইল ফটো

বরিশালের বানারীপাড়ায় বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেলুয়া নদীর মরিচবুনিয়া এলাকায় ঐ কলেজছাত্রীর লাশ ভেসে উঠে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত।

মৃত শান্তা ইসলাম (১৮) সিলেটের বাসিন্দা সৌদিপ্রবাসী সোহেল রানার মেয়ে। তিনি রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান, শনিবার মরিচবুনিয়া গ্রামে মামির বাবার বাড়িতে বেড়াতে আসেন শান্তা। পরে বেলা ১১টার দিকে ছোটবোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যান তিনি। কিন্তু সাঁতার না জানায় একপর্যায়ে স্রোতে তলিয়ে নিখোঁজ হন। স্থানীয়ভাবে ডুবুরি দিয়ে তিন ঘণ্টার মত নদীতে তল্লাশি চালিয়ে খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

Advertisement

বরিশাল সদর নৌ-ফায়ার স্টেশনের ডুবুরি রাব্বি শেখ জানান, রোববার সকাল ১০টার দিকে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘটনাস্থল থেকে ২০০ ফুট দূরত্বে তরুণীর লাশ ভেসে ওঠে। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!