ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ভাসছিলো দুই শিশুর লাশ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২২, ৯ এপ্রিল ২০২৪
পুকুরের পানিতে ভাসছিলো দুই শিশুর লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই হয়। তাদের মধ্যে একজনের নাম আরমান (১২)। সে কুড়িমারা এলাকার মন্না মিয়ার ছেলে। অপর শিশুর নাম তন্নয় (৮)। সে একই গ্রামের নয়ন মিয়ার ছেলে। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু আরমান ও তন্নয় মা-বাবার অজান্তে একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে এক সঙ্গে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় একপর্যায়ে ডুবে যান। পরে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এ খবরে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। 

Advertisement

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!