ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে প্রধান ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫, ১১ এপ্রিল ২০২৪
চট্টগ্রামে প্রধান ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর দামপাড়ার জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। পরে পৌনে ৯টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক।

জামাত শেষে যথারীতি খুতবা পাঠ করা হয়। এরপর হয় দোয়া ও মোনাজাত। বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিনসহ নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।

Advertisement

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া একই সময়ে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ঈদ জামাত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!