ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৬, ৯ এপ্রিল ২০২৪
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর দামপাড়ার জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তত্ত্বাবধানে প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত হবে সাড়ে ৮টায়।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরি এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক।

চসিকের তত্ত্বাবধানে সকাল ৮টায় লালদীঘি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময়ে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ঈদ জামাত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!