সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শাওন বলেন, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ১২টার দিকে হঠাৎ অন্ধকার হয়ে নেমে আসে বৃষ্টি। সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের শব্দ শোনা যায়।
এর আগে, রোববার সকাল সাড়ে ৮টা থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এতে গ্রীষ্মকালীন শাক-সবজি, বনজ ও ফলদ বৃক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়।
.png)
দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে বলা হয়, খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, মাদারীপুর, ফরিদপুর ও ঢাকা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।