মঙ্গলবার দুপুরে শহরের উত্তর সাহাপাড়া মহল্লায় করোতোয়া নদী থেকে এসব উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারাল ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট-বড় ২৬টি চাকু।
.png)
স্থানীয়রা জানান, ৪ থেকে ৫ জন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। নদীর কিনারে তুলে বস্তার মুখ খুললে ভেতরে দেশীয় ধারাল অস্ত্রগুলো পাওয়া যায়। পরে এসব পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর থানার ওসি রেজাউল করিম বলেন, কোনো অপরাধী চক্রের সদস্যরা এসব ধারাল অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখতে পারে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।