ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৮ এপ্রিল ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত তৈয়ব। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে তৈয়ব নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (৮ এপ্রিল) ভোরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৈয়ব একই ক্যাম্পের বাসিন্দা।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ১৪-এপিবিএন’এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় ১৪ এপিবিএন। এ সময় একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ তৈয়বকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!