ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে বজ্রপাতে কিশোরীসহ প্রাণ গেল ২ জনের

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৭ এপ্রিল ২০২৪
ঝালকাঠিতে বজ্রপাতে কিশোরীসহ প্রাণ গেল ২ জনের
ফাইল ছবি

ঝালকাঠিতে বজ্রপাতে দুই নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, হেলেনা বেগম (৪০), মিনারা বেগম (৩৫) ও মাহিয়া আক্তার ঈশানা ( ১১)।

রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে বজ্রপাতে তিনজনেরই মৃত্যু হয়।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

নিহত হেলেনা বেগমের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া  গ্রামে, মিনারা বেগমের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট গ্রামে ও মাহিয়া আক্তার ঈশানার বাড়ি পোনাবালিয়ার ছিলারিশ গ্রামে। এরমধ্যে হেলেনা বেগম ও মিনারা বেগম গৃহিণী এবং মাহিয়া আক্তার ঈশানা আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ আকাশে কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে ঘনঘন বজ্রপাত হয়। এ সময় মাঠে গরু আনতে গেলে তিনজনের মৃত্যু হয়।  

এদিকে, জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে এবং রাজাপুরে বিদ্যুতের খুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!