নিহতরা হলেন ওই গ্রামের জামান মির্জার ছেলে হাফেজ তন্ময় মির্জা ও একই এলাকার চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে ওমেদ শেখ।
তন্ময়ের স্বজনেরা জানায়, দুপুরের পর হঠাৎ করে আকাশে মেঘ দেখা দিয়ে বৃষ্টি শুরু হলে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে দেখা যায়। হঠাৎ বজ্রপাত হলে রাস্তায় থাকা যুবক মাদরাসাছাত্র তন্ময় মারা যায়। তিনি মাদরাসার ছাত্র এবং কোরআনের হাফেজ।
.png)
অন্যদিকে একই এলাকার চরপাড়ার বাসিন্দা ওমেদ শেখ বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।