আহতরা হলেন- দুদ মিয়া ও দাদন মিয়া। হতহতরা গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামের আহসান উল্লার ছেলে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, শনিবার রাত ১টার দিকে নদীতে মাছ ধরতে যান নাহিদ, দুদ মিয়া ও দাদন মিয়া। রাত ২টার দিকে বৃষ্টিপাত শুর হয়। রাত আড়াইটার দিকে জাল পাতা শেষে বাড়ি ফেরার পথে নৌকায় বজ্রপাতে মারা যান নাহিদ। এ সময় আহত হন অপর দুই ভাই।
.png)
গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, বিষয়টি আমি জানতাম না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খোঁজখবর নিয়ে দেখছি।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, এ রকম কোন ঘটনা আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি।