বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের চরকাদাই গ্রামের এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত হাবিব ওই গ্রামের লিয়াকত ব্যাপারির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন (বাবু)।
.png)
তিনি বলেন, সকালে বোরো ধানের জমিতে কাজ করছিলেন হাবিব। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, সকালে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে ওই কৃষকের পরিবারের আর্থিক সহায়তা দেওয়া হবে।