ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ৭ এপ্রিল ২০২৪
খুলনায় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
মো. ওবায়দুল্লাহ গাজী

খুলনায় ঝড় ও বৃষ্টির সময় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবায়দুল্লাহ গাজী নামে মৎস্য চাষির মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওবায়দুল্লাহ ওই গ্রামের মো. দেলোয়ার হোসেন গাজীর ছেলে।

নিহতের ফুফাতো ভাই আবু সুফিয়ান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওবায়দুল্লাহ পাশের কানাইডাঙ্গা বিলে ঘাস কাটতে যান। এ সময় ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতে মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!