ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাসিরনগরে বজ্রপাতে প্রাণ গেল নারীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ৩০ মার্চ ২০২৪
নাসিরনগরে বজ্রপাতে প্রাণ গেল নারীর
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আপন বেগম (৩৫) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর (হাজি বাড়ির) মাহফুজ মিয়ার স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, বিকেল বৃষ্টির মধ্যেই আপন বেগম বাড়ির পাশে জমি থেকে গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!