বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে চরবাউশিয়া বড়কান্দি গ্রামসংলগ্ন গোমতী নদীতে এ ঘটনা ঘটে। মৃত শাহেদ গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চরবাউশিয়া বড়কান্দি গ্রামসংলগ্ন গোমতী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় শাহেদ। এ সময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মারা যায় শাহেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
গজারিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আজাদ রহমান বলেন, মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের দাবির পরিপেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।