নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই উপজেলার মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী হাফেজ জনু ইসলাম জয় (১৪) এবং অটোচালক রবিউল ইসলাম (৩২)। নাহিদ ও জনু ইসলাম ঈদের বাজার শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা নাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দুইজন মারা যান।
ওসি রওশন কবির জানান, বাস-অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।