বুধবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামের হাবু শিকদারের ছেলে। আহত মোটরসাইকেলের চালক মাহবুব উপজেলার মুদারকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইব্রাহিম। এ সময় কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। পরে মোটরসাইকেলটি পথচারী ইব্রাহিমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। আহত হন মোটরসাইকেলচালক মাহবুব।
.png)
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালক মাহবুবকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, মরেদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা করছি।