নিহত আজাদুল ইসলাম একই উপজেলার ছাওলা ইউনিয়নের ভক্তের বাজার এলাকার কাইয়ুম মুন্সীর ছেলে।
জানা গেছে, পীরগাছা বাজার থেকে একটি মোটরসাইকেলে করে আজাদুলসহ দু’জন বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে তাম্বুলপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী আজাদুল ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী রফিকুলকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।