ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাটহাজারিতে অ্যাম্বুন্সের ধাক্কায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৪, ২ এপ্রিল ২০২৪
হাটহাজারিতে অ্যাম্বুন্সের ধাক্কায় নিহত ২
ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারিতে অ্যাম্বুন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে হাটহাজারির নুর আলী মিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. মিরাজ এবং ওমর ফারুক। তারা সম্পর্কে মামাত ও ফুফাত ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুফাত বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে হাটহাজারির নুর আলী মিয়ার হাট এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিরাজ ও ফারুক মারাত্মক আহত হলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

Advertisement

ফটিকছড়ি থানার ওসি মীর নুরুল হুদা বলেন, অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের প্রাণহানির ঘটনা ঘটে। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!