মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম গোমস্তাপুরের রোকনপুর সীমান্তের নগরপাড়া গ্রামের হাসান গোয়ালের ছেলে।
রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, সাইফুলসহ আরো ৫-৬ জন রাতে গরু আনতে ভারতে যান। এ সময় ভারতের ইটাঘাটা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সাইফুল। পরে মরদেহ নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। এ সময় রাজু হোসেন নামে আরো এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে নিশ্চিত নন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।