ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ৩০ মার্চ ২০২৪
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 
নিহতের স্ত্রী-সন্তানের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে মাত্র তিনদিনের ব্যবধানে আবারো বিএসএফের গুলিতে মুরুলি চন্দ্র নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার ভোরে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর কাছে এ হত্যাকাণ্ড ঘটে।

জানা যায়, ভোরে সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর বেলতলা নামক এলাকায় বাংলাদেশি যুবককে লক্ষ্য করে ভারতের ৭৫/চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল কয়েক রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই মুরুলি চন্দ্র নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়।

Advertisement

এ সময় মিজানুর রহমান ও লিটন মিয়া নামে আরো দুজন আহত হয়। গুলিবিদ্ধ দুজন কালীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নিহত মুরুলির লাশ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। তারা সবাই উপজেলার চন্দ্রপুর সীমান্ত এলাকার বাসিন্দা।

নিহত মুরুলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লাশ দেখার জন্য কালীগঞ্জ থানায় ভিড় জমায় জনতা। এদিকে মুরুলির পরিবারে শোকের মাতম চলছে। কান্নায় ভেঙে পড়ছেন মুরুলির শিশু কন্যা ও স্ত্রী।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

এর আগে গত সোমবার (২৫ মার্চ) দুর্গাপুর দীঘলটারী সীমান্তে বিএসএফের গুলিতে লিটন মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। পরে বিএসএফ লাশ নিয়ে যাওয়ার দুইদিন পর বুধবার রাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে তার লাশ ফেরত দেয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!