ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছের ডালে মেছোবাঘ, ৯৯৯ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ২৪ মার্চ ২০২৪
গাছের ডালে মেছোবাঘ, ৯৯৯ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় মানুষের তারা খেয়ে গাছের ডালে উঠে বসে ছিল একটি মেছোবাঘ। তবে এক অজ্ঞাত নারীর জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে সেই মেছোবাঘটিকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার বালীয়াতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে প্রাণীটি একটি বনে অবমুক্ত করা হয়েছে।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সকালে জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে এক নারীর কল করে জানান, যে একটি বাঘ উত্তেজিত মানুষের তারা খেয়ে গাছের ডালে অবস্থান নিয়েছে। তাকে যেকোনো সময়ে মেরে ফেলতে পারেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে একটি বনে অবমুক্ত করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!