শনিবার সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকার একটি কাঠের মিলে কয়েকজন শ্রমিক মেছো বাঘের বাচ্চা দুইটি দেখেতে পান। খবর পেয়ে বন বিভাগ এগুলো উদ্ধার করে।
ঐ মিলের মালিক মোস্তাক জানান, মিলের কাঠের ভেতরে মেছো বাঘের বাচ্চা দুইটি পাওয়া যায়। এরপর এগুলো ধরে বন বিভাগকে খবর দেওয়া হয়।
.png)
টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ অফিসার বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চা দুইটি উদ্ধার করেন। বাচ্চাগুলো ছোট তাই এখনই পাহাড়ে ছেড়ে দেওয়া যাবে না। এগুলোকে মাছ, মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।