ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় লোকালয় থেকে মেছোবাঘের বাচ্চা উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ১ জানুয়ারি ২০২৪
পাথরঘাটায় লোকালয় থেকে মেছোবাঘের বাচ্চা উদ্ধার
মেছোবাঘের বাচ্চা

বরগুনার পাথরঘাটায় একটি মেছোবাঘের বাচ্চা বন থেকে লোকালয়ে চলে আসে। এরপর মেছোবাঘটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার দুপুরে মেছোবাঘটি বনে অবমুক্ত করে পাথরঘাটা বনবিভাগ। এর আগে, একইদিন বেলা ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজার থেকে এটি উদ্ধার করা হয়।

জানা যায়, বেলা ১১টার দিকে কাকচিড়া বাজার এলাকায় মেছোবাঘের বাচ্চাটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে পাথরঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা মো. কবির এটি উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বনে অবমুক্ত করেন।

Advertisement

পাথরঘাটা বন বিভাগের কাকচিড়া বিট কর্মকর্তা মো. কবির জানান, স্থানীয়রা লোকালয়ে মেছোবাঘের বাচ্চাটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে সেটি উদ্ধার করে পার্শ্ববর্তী মনে অবমুক্ত করা হয়েছে। এটি খাদ্যের জন্য লোকালয়ে আসতে পারে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পাথরঘাটা
লিংক সফলভাবে কপি হয়েছে!