মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার ধানখালা ইউনিয়নের কসবা গ্রামের মো. বদরুদ্দোজার হাঁসের খামারে আটকা পড়ে এটি। পরে বিকেলে মেছো বাঘটিকে উদ্ধার করে বন বিভাগের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা বন কর্মকর্তা সাকিল আহমেদ।
.png)
হাঁসের খামারি মো. বদরুদ্দোজা বলেন, আমি কয়েক বছর ধরে গ্রামের একটি মাঠে হাঁস পালন ও মাছ চাষ করে আসছি। মঙ্গলবার সকালে একটি মেছো বাঘ হাঁস খাওয়ার জন্য খামারে হানা দেয়। এ সময় স্থানীয় কয়েকজনের সহায়তায় এটিকে খাঁচায় আটকে ফেলি। গত দুই বছরে আমার এই খামারে অন্তত চারটি মেছো বাঘ ও তিনটি শিয়াল খাঁচায় আটকা পড়ে। পরে সেগুলা ছেড়ে দিয়েছি।
গাংনী উপজেলা বন কর্মকর্তা সাকিল আহমেদ বলেন, খবর পেয়ে মেছো বাঘটি উদ্ধার শেষে অবমুক্ত করা হয়েছে।